ভালোবাসি : ক্ষুদীরাম দাস

ভালোবেসে তোমায়
খুব ভালোবেসে হায়
আমি অসময়ে পুড়ে পুড়ে
বেঁচে রই তোমারই ভাবনায়।

এই তো তুমি আমার পাশে
দেখে যদি কেউ,
অথবা কেউ যদি আসে।

ভাবি আমি তোমারই কাছে
এই আমার ভুল ভাবনা,
মনে হয় কেউ আমার পিছে।

ভয়ে মরি, মরি হায়
তোমারই ভাবনায়,
ভালোবাসি তাই;
তুমি তো আমারই পাশে
সত্যিই আমারই পাশে,
এ তো আমারই ভয়,
ভয়ে মরি হায়
ভুল ভাঙিয়ে দিয়েছো
তুমিই অবশেষে।

ভালোবাসার বাঁধ যদি ভেঙ্গে যায় কখনো,
তুমি জুড়ে দিও, পাশে থেকো তখনো।
তোমার গরম নিঃশ^াসে,
আর আমার বিশ^াসে;
তুমি আমি, আমি তুমি
খুব বেশি কাছে।

তুমি আছো আমার স্বপ্নে
জেগে দেখি তুমি নাই;
তুমিই বলেছো সত্যিই আমার দু’জন
দু’জনাকে কাছে যেন পাই।

ভালোবাসা ভালোবাসা
দু’জন দু’জনের কাছে আসা,
এই তো বেশ আছি;
তুমি আমায় ভালোবাস
আমিও তোমায় ভালোবাসি।

You might like