আমার কিছু ভালো লাগে না : ক্ষুদীরাম দাস

আমার কিছু ভালো লাগে না,
এ শহরে আইলাম যেদিন সেদিন থেইক্কা
অস্থির লাগতাছে
মনে শান্তি শান্তি লাগে না!
শুধু বুকটা জ¦লে আর জ¦লে!
আমার কিছু ভালো লাগে না।

আমার কিছু ভালো লাগে না,
আমার কী অইছে আমি জানি না!
ঘর থেইক্কা বের অইলে
গাছের ছায়া পাই না,
পাখির ডাক শুনি না,
কাদা মাটি পায়ে জড়ায় না,
পায়ের নিচে কচি ঘাস লাগে না,
বুক ভইরা বাতাস পাই না,
রাতে গাড়ির শব্দে ঘুমাই না,
টাটকা খাবার পাই না,
আমার কিছু ভালো লাগে না।

আমার কিছু ভালো লাগে না,
খেজুরের রস খেতে পাই না,
এখানে কেউ কারো সাথে কথা কয় না,
ঘরের পাশে ঘর, পাশাপাশি ঘর,
আমি কাউরে চিনি না,
কেউ আমারে চিনে না,
আমার চোখের নিচে কালি পরছে,
এখানে আমারে ডাক নামে ডাকে না,
আমার কিছু ভালো লাগে না

আমার কিছু ভালো লাগে না ,
কতো মানুষ,
মানুষগুলো সব অন্য রকম,
বাংলায় বলে, ভাষা বুঝি না,
আধো বাংলা, আবার ইংরেজির মিশ্রন,
আমার ভালো লাগে না,
মনে আমার ক্লান্তি লাগে,
অনেকদিন পুকুরে গোসল করি না,
আমার মনে ঝড় বইছে,
কষ্টের ঝড়
আমার কিছু ভালো লাগে না।

You might like