স্বরূপকাঠি পৌর আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি ::
স্বরূপকাঠি পৌর আওয়মীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সন্ধ্যায়। প্রায় চার বছর পরে এ বর্ধিত সভায় পূর্ণাঙ্গ পৌর কমিটি ঘোষণা করা হয়েছে।

পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ সহিদুল আহসান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন,সাবেক ভাইস চেয়ারম্যান মো.লাভলু আহমেদ,উপজেলা কৃষকলীগের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দার,উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান,সহকারী অধ্যাপক শরীফ আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত ২০১৭ সনে পৌর আওয়ামীলীগের সম্মেলনে মোঃ গোলাম কবিরকে সভাপতি ও মোঃ ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষনা করা হয়। দীর্ঘ সময় পরে গতকাল বর্ধিত সভায় ৬৯ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ পৌর কমিটি ঘোষণা করেন সভাপতি।

You might like