গ্রামে এসো : ক্ষুদীরাম দাস

সবার উজ্জ্বল মুখখানি
স্পষ্ট ঐ জ্যো¯œা ও চাঁদের আলোয়
প্রকৃতির অমন সবুজে নিঃশ^াস জাগে
জীবন নষ্ট-কালো ধোঁয়া, ধোঁয়া কালোয়

শহুরে যানজট, হুইসল কানফাটা
শব্দগুলো যাতনার, ভীষণ যাতনার
চারিদিকে ঝিঁ ঝিঁ পোকার ডাক, কিছুটা আঁধার
এই প্রকৃতি এই আমার এই দরকার

পাড়াজুড়ে গাছের ডালে ডালে পাখিরা ডাকে
এই দৃশ্য, গ্রাম প্রকৃতি, মেঠো পথ শিশু আঁকে।

ভাবনাটা অন্যরকম জাগে
যে আসে তারই অনুভবে
শৈশব কোমলতা দেহে নেমে
রোদ্দূর তীব্র গা ঘামে ভিজে।

সময় তো বয়ে যায় আর এসো তোমরা
চলে এসো যান্ত্রিক খোলস ছেড়ে
দেখে যাও কৃষকের হাসি
বেসুরে গায় গান গলা ছেড়ে।

স্বপ্নের মতো দিনগুলো হারায়
একটু শীতলতা গ্রামে গাছের ছায়ায়।

You might like