মূলা ঝুলিয়ে কুকুরের জীবন বাঁচালো : জিএম মুছা

অনেক অনেক দিন আগের কথা আমরা ছোটবেলায় গল্পে পড়েছি, গাধাকে দিয়ে দ্রুত কাজ আদায় করে নেয়ার জন্য তার নাকের ডগায় একটি মুলা ঝুলিয়ে রাখা হতো, ওই মুলা খাওয়ার লোভে গাধা ও তখন তার পিঠের বোঝা নিয়ে দ্রুত গন্তব্যস্থলের দিকে ছুটে যেতো, মালিক কৌশল মুলা ঝুলিয়ে তার গাধাটিকে দিয়ে কাজ আদায় করে নিতো।

কিছু দিন আগে ১৩ জানুয়ারি ২০২২ তারিখে যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের মিলি নামে একটি গৃহপালিত কুকুর বাড়ি থেকে বেরিয়ে পথ ভুলে অনেক দূরে একটা কর্দমাক্ত এলাকায় হারিয়ে যায়, পরে কুকুরের মালিক অনেক খোঁজাখুঁজির পর ওই এলাকায় পৌঁছে যায় এবং কুকুকে উদ্ধারের জন্য মালিক সেখানকার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারস্থ হন, মালিক ও উদ্ধারকর্মীরা প্রথমে পায়ে হেঁটে ও কিছু পথ নৌকায় চড়ে সেখানে পৌঁছে মিলিকে উদ্ধারের চেষ্টা করেন।কিন্তু তারা মিলিকে সেখান থেকে কোনমতে উদ্ধার করতে পারছিলেন না, এভাবে বারবার চেষ্টা করেও তারা ব্যর্থ হলেন।

তখন পথ হারানো মিলি নামের কুকুরটিকে উদ্ধারের জন্য ডেনমেড ড্রোন, সার্চ অ্যান্ড রেসকিউ র(ডি ভি এস আর)এর পাশাপাশি স্থানীয় কোস্টগার্ড , ফায়ার সার্ভিস ও একদল চৌকশ পুলিশ সদস্যরা ওই উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। তাদের সকল চেষ্টা ব্যর্থ হওয়ার পর স্বেচ্ছাসেবীদের একজন অত্যন্ত সুচতুর ও বিচক্ষণ কর্মী হঠাৎ তিনি একটি বুদ্ধি বের করলেন, তিনি চিন্তা করলেন মিলিকে খাবারের লোভ দেখানোর।

যে কাজ সেই কথা তার পরামর্শ মতো ড্রোনে করে মাংস দিয়ে তৈরি করা “সসেজ”কুকুরটির সামনে ঝুলিয়ে দেয়া হলো ,তখন মিলি নামের কুকুরটি এমন সুস্বাদু ও লোভনীয় খাবার এর মৌ মৌ গন্ধে আর স্থির থাকতে না পেরে খাবারের প্রতি আকৃষ্ট হয়ে ড্রোনের সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে পৌঁছাতে চেষ্টা করলো, মুলা ঝুলানো পদ্ধতিটা ঠিক কাজে লেগে গেলো, কারণ ‘সসেজ’ ছিলো মিলির খুবিই পছন্দনীয় একটি খাবার।

আর সেই খাবার খাবার জন্য ড্রোনের পিছু পিছু দৌড়াতে শুরু করে দিলো মিলি নামের কুকুরটি, অবশেষে মিলিকে ‘সসেজের’লোভ দেখিয়ে রাতারাতি নিরাপদ স্থানে সরিয়ে নেয়া সম্ভব হয়ে উঠেনি, তবে হারিয়ে যাওয়ার চারদিন পরে ‘স্কাইনিউজ’ এরকম একটি মজার গল্প আমাদের শুনিয়েছেন, পরে অবশ্য মিলিকে উদ্ধারকর্মীরা উদ্ধার করে মালিকের কাছে পৌঁছে দেন।

উদ্ধার হওয়া আগে মিলি দৌড়াতে দৌড়াতে একটা শিল্প এলাকায় পৌঁছায় আর ওই মুলা ঝুলানো বুদ্ধির কারণে একটি প্রাণীর জীবন বাঁচানো অভিযানটি সফল ভাবে সমাপ্তি ঘটে, অবশেষে উদ্ধার কর্মীরা মিলিকে তার মালিকের কাছে পৌঁছে দিতে পেরে উদ্ধারকর্মীরা ও অনেক উচ্ছ্বাসিত ও আনন্দিত হলেন।

You might like