

আরো অন্ধকার নামাও,
আলোকে ধাওয়া করে নিশ্চিহ্ন করে দাও,
তুড়ি মেরে উড়িয়ে দাও যত ভন্ড আলোর কণা।
নিষ্ঠুর কাপালিক হও,
বন্য, আদিম হও,
খুনি হও নয়তো ধর্ষক!

অতোটা সুসভ্য হলে পুরুষ হওয়া যায় না!
ভক্ষক হও, পেশীশক্তি দেখাও,
খুলে ফেলো সাদা পাঞ্জাবি, আইনের পোশাক,
টাই অথবা ব্র্যান্ডের দামী বোতাম খোলো,
কিছু খিস্তি আওড়াতে শুরু করো,
ছিপি খোলো মাতাল হও!
আর কিছু না হোক পুরুষ হও।
কবি পরিচিতি :
পলি রহমান জন্ম ৬ মে, ঢাকা মিরপুর জেলার কল্যাণপুরে।
একটি গোঁড়ামি মুক্ত সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠা।
নবম শ্রেণিতে পড়াকালীন প্রথম কবিতা লেখা, তারপর কলেজ দেয়ালিকা, ম্যাগাজিনে ছাপা হয়েছে গল্প, কবিতা।
সম্প্রতি চিরদিন প্রকাশনী থেকে ‘মাটির ঢ্যালা’ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।










