রহস্যে ঘেরা ভুতুড়ে পুতুল : জিএম মুছা

এই পৃথিবীতে মানুষের শখের কোনো শেষ নেই , আমরা প্রায় গ্রামবাংলায় একটা প্রবাদ বাক্য শুনে থাকি ‘শখের তোলা নাকি আশি টাকা’ কথাটা যথার্থই সত্য কথা কারণ, মানুষের শখের যেমন শেষ নেই, তেমনি আবার এক এক জনের এক এক রকম শখ থাকে।

মানুষের বিচিত্র সব সুখের কথা বলে শেষ করা যাবে না, শখ করতে যেয়ে মানুষ অনেক সময় বিপদের সম্মুখীন হয়েও তাকে, যার অনেক নজির ও আছে আমাদের এই সমাজে, আমরা অনেক ঘটনা দেখে থাকি, যাহোক ছোট বন্ধুরা আমি আজ তোমাদের রহস্য ঘেরা এক ভুতুড়ে পুতুলের গল্প শোনাবো, কি বন্ধুরা ভুতুড়ে পুতুলের কথা শুনে আবার তোমাদের গাঁ শিউরে উঠলো নাতো ? এবার তবে শোনো সেই গল্পটি।

ম্যাট নামের এক যুবকের মজার ছিলো , রহস্য ঘেরা পুরনো জিনিস কিনে এনে তা নিজের ঘরের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখাই ছিলো তার একমাত্র বিচিত্র শখ, বছর দুয়েক আগে ওই যুবক শখের বশবর্তী হয়ে নিলামে ওঠা একটি পুরনো পুতুল কিনে এনে নিজের ঘরে সাজিয়ে গুছিয়ে রেখেছিলো, দু’বছর পরে এসে যুবক ম্যাটের শখের সেই পুতুল এখন তার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েলো, সে কথা শুনলে সত্যি সত্যিই, এবার তোমাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে , এবং ভয় তোমরা হয়তো জড়োসড়ো হয়ে পড়বে, ছোটবেলা থেকে ওই যুবক ম্যাটের রহস্যময় সব জিনিস সংগ্রহ করা যেমন:ভুত-প্রেত দত্য- দানবের প্রতি তার আগ্রহ ছিল অনেক অনেক বেশি, সুখের বসত অ্যানি নামের একটি পুতুল কিনেছিলো যুবকটি, রহস্য ময় ওই পুতুলটি একটি বাড়ি থেকে কিনে এনেছিলো ,তবে ওই পুতুলটি যে বাড়ি থেকে পেয়ে নিলাম কারীরা নিলামে তুলেছিলো ,পুতুলটি ছাড়া ঐ বাড়ীটি আগুনে পুড়ে সব ভস্মীভূত হয়ে যায় এবং বাড়ির সব সদস্যের মৃত্যু ঘটেছিলো।

কিন্তু অবশেষে যুবক ম্যাটের সেই শখের পুতুল তার নিজের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলো, সে কথা শুনলে তোমরা হয়তো আবারও ভয়ে কুঁকড়ে উঠবে, সেই রহস্যময় পুতুলটি ফাঁকা ঘরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, কি অবাক করা কান্ড ভয়ে তো গলা শুকিয়ে যায়, ওই পুতুল অ্যানির তখন নাকি ,দু-চোখ দিয়ে এসিড অশ্রু অঝোর ধারায় গড়িয়ে পড়তে থাকে।

ওই সব রহস্যের কারণ উদঘাটন করার জন্য যুবকটি অবশ্য পরীক্ষা-নিরীক্ষা করার জন্য কিছু যন্ত্রপাতি ও কিনে এনে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পেরেছে ,যে বাড়ি থেকে যুবক রহস্য ঘেরা পুতুলটি নিলামকারী কিনে এনেছিলো , ওই বাড়ি আগুনে সব কিছু ভস্মীভূত হওয়ার পর বাড়ির মালিকের আত্মা নাকি রহস্য ঘেরা ওই পুতুলের মধ্যে ঢুকে পড়ে, এবং সেই আত্মাটি পুতুলটিকে ছেড়ে কোথাও যেতে চায় না ,তাছাড়া পুতুলটি সে তার নিজেকেও আগুনে একবার পুড়িয়ে মারার চেষ্টা ও নাকি করেছিলো, যদিও তা যুবক ম‌্যাটের কারণে সম্ভব হয়ে ওঠেনি, এমন রহস্যময় ঘটনা ঘটার পরও কিন্তু নাছোড়বান্দা সাহসী যুবক ম্যাট, রহস্যঘেরা ভুতুড়ে পুতুলটিকে এখন একটি শক্তিশালী পুরো কাঁচের বাক্সের মধ্যে বন্দি করে রেখেছে। সাহসী যুবক ম্যাট আর ও‌ কত রহস্য লুকিয়ে আছে ওই রহস্যময় পুতুল এ্যানির মধ্যে তারও শেষ নাকি সে দেখতে চায় ?

You might like