বিশ্বের সেরা ধনী শিশুর গল্প : জিএম মুছা

আমরা বিশ্বের অনেক ধনী মানুষের গল্প শুনেছি, এই পৃথিবীতে অনেক ধনী মানুষ আছেন, যারা বিলিয়ন , মিলিয়ন, ট্রিলিয়ন ডলারের মালিক তারা, যাদের কথা আমরা কল্পনাও করতে করতে পারিনা, কিন্তু ছোট্ট বন্ধুরা আমরা কি কখনো বিশ্বের সেরা ধনী শিশুর কথা শুনেছি?

আজ আমরা বিশ্বের বিষ্ময়কর সেরা ধনী শিশুর গল্প শুনাবো, মাত্র নয় বৎসর বয়সে বিশ্বের সেরা সর্ব কনিস্ট বিলিনিয়র হিসাবে গোটাবিশ্বে তার পরিচিতি ছড়িয়ে পড়েছে. বিশ্বের সেরা ধনী শিশু মুহাম্মদ আউয়াল মোস্তাফা, মোস্তাফা জুনিয়র নামেই বেশি পরিচিত, নেট দুনিয়ার নেটিজেনদের কাছে ।

মালটি মিলিয়নেয়ার নাইজেরিয়ান ইন্টারনেট সেলিব্রিটি ইসলামিয়া মুস্তাফা মুহাম্মদ আউয়াল মুস্তাফার ছেলে এই মোমফা । ’কথায় বলে বাপ কা বেটা মোস্তাফা এবং তার  ছোট বোনকে  নিয়ে বাবার ইস্টাগ্রাম পেজে প্রায় দেখা যায়। বাবার মতই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ার অদম্য, সাহস- মেধা আর কর্ম দক্ষতা নিয়েই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে মোস্তাফা জুনিয়র।

শুধু তাই নয় বিশ্বের বিস্ময়কর ধনী শিশু মুহাম্মদ আওয়াল মোস্তফা, জুনিয়ার মোমফার এখনই তার ইনস্টাগ্রাম ফলোয়ার্সের সংখ্যা প্রায় পঁচিশ হাজার ছাড়িয়েছে, এই বয়সে চরম বিলাসবহুল জীবনযাপন করে যাচ্ছে, শিশু বয়সেই তার বিলাসবহুল প্রাসাদ, প্রাইভেট জেট বিলাসবহুল কারের মালিক মোমফা, তার জন্য আমরা শুভাশিষ জানাই, পাশাপাশি বিশ্বের সেরা শিশু ধনী জুনিয়ার মোমফার মতো, আমরা কি পারিনা আমাদের মেধা মনন কে কাজে লাগিয়ে মোমফার মতো হতে?

আজ হতে আমরা যদি পণ করে চেষ্টা চালিয়ে যাই তাহলে কিন্তু বন্ধুরা একদিন আমাদের পরিচিতি মোমফার মতো ছড়িয়ে পড়বে দেশে-বিদেশে।

You might like