তোমার শ্যামল পৃথিবীটা : জিএম মুছা

আর কতটা কাঁদালে আমাকে তোমার দু’চোখের জল শুকাবে?

অথবা কতটা পোড়ালে আমাকে তোমার দু’হাতের মুষ্টি ভরবে,
আমার জ্বলন্ত চিতার দেহ -ভস্ম ছাঁই দিয়ে?

আকাশের কালো মেঘের কতটা শীতল জলের বর্ষা হলে তোমার শ্যামল পৃথিবীটা ভিজবে?

কতটা ব্যথা -বেদনা আর যন্ত্রণা দিলে আমাকে,

তোমার হৃদপিন্ডের জমানো সব কষ্ট ভুলে যাবে, হেসে উঠবে তোমার শ্যামল পৃথিবীটা??
তাং ১৪/১০/২০০৬ ইং

You might like