

মুসকানরা আজ আর নয় বন্দিনী ওরা আজ সব বিশ্ব বন্দিনী,
আল্লাহু আকবার স্লোগানে তুললো ঝড় কর্নাটকে,
স্লোগানে তার গোটা বিশ্ব হলো সরব,
ভারতসহ কর্ণাটক হয়ে গেলো নিরব,
বীর সেনানী সাহসী কন্যা হয়নি একটু নরম,
বাঘিনি এক সিংহীর হুংকারে ভারত পেলো শরম,
জেগেছে মালালা, প্রিয়াঙ্কা, আয়শা মুসকান,
গোটা বিশ্বে এখন স্লোগানে তোমরাই মূর্তিমান।

মুসকানরা নয় যে ভীরু সাহসী নারী উগ্র-বাদীর যম,
আল্লাহু আকবার ধ্বনিতে তোমার শক্তি ওদের হলো খান খান।
নন্দিনীরা সব মুক্তবিহঙ্গ মেলেছে এবার ডানা,
আল্লাহু আকবার ধ্বনিতে তোদের ভাঙবে বালাখানা,
ইঙ্গ-ফরাসি ব্রিটিশ নীলকর ক্ষমতাধর কত রাজন্যবর্গ,
ভেঙেছে তাদের দুর্গ,বীর সেনানীরা যখন তুলেছে খড়গো,
দেশ জেগেছে খোকা জেগেছে মুসকান জেগেছে ওই,
বর্গীরা সব পালাবে এবার দেখিস তোরা ভাই।
উগ্রবাদীরা যাবে কোথায় পথ যে খোলা নাই।
জাগো ভাই- বোন, বন্ধু স্বজন আর যে নেই সময়,
মুসকানরা সব জেগেছে এবার রক্ষা পাবে না কেহই,
আল্লাহু আকবার ধ্বনি তুলে হও সবে আগুয়ান,
এক নিমেষে উড়ে যাবে সব অন্যায়, অত্যাচার -অবিচার।
জেগে উঠেছে মুসকানরা, এগিয়ে চলো ওহে মুসলমান!
মুসকানরা সব পরবে হিজাব এটাই তাদের অধিকার,
কে রুখবে কে ভাঙবে হিজাব পরার অঙ্গীকার?










