ফরিদপুরে ভলিবল ফাইনালে চরভদ্রাসন স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন

 ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ব্রাক্ষনডাঙ্গা স্পোটিং ক্লাবকে হারিয়ে চরভদ্রাসন স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (১২ফেব্রুয়ারী) বিকেল ৩টায় মৌলভীরচর স্পোটিং ক্লাবের আয়োজনে স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে এ ভলিবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ৩-০ সেটে নগরকান্দা উপজেলার ব্রাক্ষনডাঙ্গা স্পোটিং ক্লাবকে হারিয়ে চরভদ্রাসন স্পোটিং ক্লাব জয়লাভ করে। মৌলভীচর স্পোটিং ক্লাবের সভাপতি কামরুল হাসান ফিরোজ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির, গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, নগরকান্দা পুরাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, মৌলভীচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুদ্দিন আহম্মেদ,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা ও চরভদ্রাসন হাটবাজার বনিক সমবায় সমিতির লিঃ এর সভাপতি মো.আলমগীর হোসেন মোল্যা।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি ৩২ ইঞ্চি এলিডি টেলিভিশন ও রানারআপ দলকে একটি ২৪ ইঞ্চি এলিডি টেলিভিশন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

You might like