মনপুরায় গাছে গাছে ঝুলছে আমের মুকুল

রাকিবুল হাসান, মনপুরা সংবাদদাতা :

গ্রামীন পরিবেশ প্রকৃতি সৌন্দর্য ছড়িয়ে আছে বিস্তৃত এলাকায়।বসন্তের বার্তা লাগছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আম গাছে। গাছের ডালে হিমেল হাওয়ায় দুলছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ। মধু সংগ্রহ করতে মৌমাছিরা ভিড় করছে আম গাছের ডালে ডালে।

পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের এই মুকুলগুলো।এখন চারদিক যেন মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে ওঠে।ভোলার মনপুরা উপজেলা প্রতিটি বাড়ি এখন শোভা পাচ্ছে আমের মুকুল। এ যেন এক অপরূপ সৌন্দর্য সবুজের মাঝে হলুদের আর্ট।

মনপুরা উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, আমের মুকুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছির দল। আম গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে গাছ মালিকরা । গাছে সেচ দেওয়াসহ আমের মুকুলে রোগবালাই দমনে বিভিন্ন কীটনাশক স্প্রে করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের ভালো ফলন হবে বলে আশা গাছ মালিকদের।

মনপুরা উপজেলা প্রকৃতির সর্গ রাজ্য।আমের মুকুলের বাস্তবে রূপ নিতে বাকি রয়েছে মাত্র কয়েক মাস। তবে সুখের ঘ্রাণ বইতে শুরু করেছে।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা জাকির হোসেন বলেন, প্রায় দুই সপ্তাহ আগে থেকে তাদের বাড়িতে আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। কিছু গাছ মুকুলে ছেয়ে গেছে। বেশির ভাগ গাছে মুকুল বের হচ্ছে। মুকুল আসার পর থেকেই তারা গাছের পরিচর্যা করছেন। মুকুলের বিভিন্ন রোগ বালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে স্থানীয় কীটনাশক রিটেলাদের পরামর্শ নিচ্ছেন।কিন্তু কৃষি বিভাগের পরামর্শ বা সহযোগিতা পাচ্ছেন না তারা।

অনেক গাছ মালিক বলছেন,মনপুরা উপজেলা কৃষি অফিস কোন কর্মকর্তা বা লোক এসে কোন বাড়িতে পরামর্শ দিতে আজও শুনিনি। আমরা আমাদের মত করে বালাইনাশক ব্যবহার করছি।

রামনেওয়াজ এর গাছ মালিক জহির বলেন,আমার বাড়িতে অনেক গুলো আম গাছ আছে প্রতিবছর বানিজ্যিক ভাবে আম বিক্রয় করে থাকি।গতবছর ফলন একটু কম হলেও এবার গাছে অনেক মুকুল হয়েছে।আবহাওয়া পরিবর্তন না হলে ভালো ফলন পাবো।তবে অতিরিক্ত কুয়াশা হলে মুকুল ঝড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।

তাছাড়া, বিভিন্ন গ্রামগুলো ঘুরে দেখা যায় কিছুদিন আগের বৃষ্টির পানি পেয়ে গাছে গাছে আমের মুকুল বের হতে শুরু করেছে। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে মনে করছেন গাছ মালিকরা।

মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী জানান,মনপুরা বানিজ্যিক ভাবে আম চাষ না হলেও বাড়ি আঙ্গিনায় বা বসত বাড়িতে অনেক আম গাছে রয়েছে। আবহাওয়া ভালো থাকায় গেলো দুই সপ্তাহ থেকে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে।
এ সময় বিভিন্ন পোকামাকড় মুকুলের ক্ষতি করে।

তবে বিভিন্ন গাছ মালিকদেরকে আমরা মুকুলগুলো যাতে নষ্ট না হয় সেই বিষয় পরামর্শ প্রদান করছি। এ সময় বিভিন্ন পোকামাকড় মুকুলের ক্ষতি করে। এ পোকা দমনে বালাইনাশক স্প্রে করলে তা আক্রমণ করতে পারে না।

You might like