রঙ্গিন বসন্ত

অনেক কাল পরে এই বসন্ত
আমার জীবনে রঙ এনেছে
আমার চার পাশের বিবর্ণ ফুল গুলি
আজ বর্ণিল হয়েছে
গাছে গাছে সুশোভিত হয়েছে বনরাজি
মুকুলে মুকুলে ছেঁয়ে গেছে গাছ গুলি
মৌ মৌ ঘ্রাণে ছড়িয়েছে কত ঘ্রাণ
আমি জানি এসব তোমার ছোঁয়ায়।

অনেক বসন্ত পরে তুমি এলে
আমার জীবন বাসন্তী রঙে রাঙাতে
বর্ণিল বসন্ত আজ বর্ণময় আমার জীবনে
শুধু তুমি এলে আমার প্রেয়সী হয়ে তাই।

তোমার ভালবাসার ছোঁয়ায়
আমার হৃদয় আজ হয়েছে রঙ্গিন
পৃথিবীর রুপ রস গন্ধ পুষ্প
সবই যেন আজ প্রেমময়
তুমি এলে প্রেমময়ী হয়ে তাই!!

লেখক : অশোক কুমার রায়

You might like