তবুও ভালোবাসি : ক্ষুদীরাম দাস

এখন তুমি অবহেলা করবে জানি
প্রেমিকরা প্রতিবাদী হয় না,
হয় অভিমানী,
তুমি জান, আমি জানি।
ছেড়ো না তুমি আমায়
কলমি ফুল গাঁথিবো খোপায়
অথবা খুলবো তোমার খোঁপা
ছড়ানো চুল পাগল করে আমায়।

তোমার শোবার ঘরের দক্ষিণের জানালার ধারে
ফুল বাগান করিও, ফুল হয়ে ফুটবো
আনন্দে জড়াবো তোমারে।
আর গন্ধ ছড়িয়ে সঙ্গোপনে
দু’জন দু’জনারে জানবো আলাপনে।
ফুল হয়ে ফুটবো প্রতিদিন
সুখী করবো তোমায় চুম্বনে চুম্বনে।

ধ্বংস করতে পারো আমার সব স্মৃতি,
অথবা, আমার সব ছবি সব ফুল আর চিঠি।
তবুও ভালোবাসি!
চেয়ে দেখ, আমার চোখে
আমি কেমন আছি, কোন সুখে
যদি ভালোবাস
কাছে এসো,
হয়তো অবহেলা করছো
তবুও ভালোবাসি!

You might like