রাতের শেষ প্রহরের এক চিলতে ঘুম

জিএম মুছা :

রাতের নির্জনতা ভেদ করে গাঢ় অন্ধকারের বুক চিরে স্বপ্নগুলি ভেসে যায় নীল সাগরের ঢেউ হয়ে, দু- চোখের ঘুম কেড়ে নেয় রাত্রির শরীর থেকে, ঝিঁঝিঁ পোকার ঝাঁজালো চিৎকার কানে বাজে, রাতের শেষ প্রহরে স্বপ্নবিলাসী নদী ও তখন জেগে জেগে স্বপ্নে বিভোর হয়, পূর্ণিমার চাঁদ, নদীর জলের মত স্বচ্ছ টলটলে মুখো অবয়ব, লোমশ দু’টি হাত দেখে, নিষ্কলঙ্ক দু’টি চোখ হারিয়ে যায় গোলাপি রঙের পৃথিবীর ভাজে, প্রখর দৃষ্টিতে চেয়ে থাকে কুমিরের মত ভেজা দু’টি চোখ তখনও লেপ্টে ছিল যৌনতার ঘামে, সকালের অলস বিছানায় রাতের শেষ প্রহরের এক চিলতে ঘুম।

You might like