এরই নাম ভালোবাসা

ক্ষুদীরাম দাস :

একদিন চৈতালি বেলায়
তারে দেখেছি আমি নয়ন ভরে
কতোদিন আশায় ছিলাম; তবুও
এরপর আর দেখিনি তারে।

সেদিন থেকে কেনো যে আমার
হৃদয়ে আমার দোলা দিয়ে যায়;
কল্পনায় দেখি আমি বার বার
বাস্তবে তো সে নাই।

নীল শাড়িটার কি যে ভাগ্য রে
আমার মনে শুধুই আশা;
কেনো তারে ভুলিতে পারি না
তবে কি এরই নাম ভালোবাসা!

You might like