

রাকিবুল হাছান, মনপুরা প্রতিনিধি :
“পুষ্টি মেধা,দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজন” এই প্রতিপাদ্য করে ভোলার মনপুরা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্ততবায়নে, প্রাণিসম্পদ এবং ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃশুভংকর দত্ত এর সভাপতিত্বে প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী।
উদ্বোধন ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনপুরা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা।
প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নত জাতের পশু ও হাঁস-মুরগি প্রদর্শন করা, বিজ্ঞান ভিত্তিক লালন-পালন কৌশল অবহিতি করা, উন্নত জাতের পশু-পাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শের প্রদর্শনীর আয়োজন করা হয়।
এছাড়া মেলায় আলোচনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুর রহমান রাসেদ মোল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন,মনপুরা প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন প্রমূখ।
প্রদর্শনীতে ৫০টি স্টলের মাধ্যমে খামারীরা তাদের উন্নতজাতের গবাদি পশু-পাখি ও হাঁস-মুরগি প্রদর্শন করেন।










