
আমি হৃদয়ে তুলেছি যার ছবি
ভুলিতে পারিবো না যার কথা।
তিনি ঈশ্বর তাকে রেখেছি হৃদয়ে
তার নাম, হৃদয় দিয়ে লেখা।
শত ঝড় আসুক জীবনে
ভুলবো না প্রভু তোমার নাম,
হৃদয়ে গেঁথেছি ঈশ^রকে
সুন্দর হে আমার পরিণাম?

সুখের ভূবনে ভাসিয়া চলি
সেই ঈশ্বর নামটি স্মরণে।
আমি সুরক্ষিত সর্বক্ষণ হে ঈশ্বর
রেখেছি আমার জীবনে।
আমার হৃদয় সিংহাসনে তুমি আছো
স্মরণ রাখবো বলে তোমাকে।
সবকিছু হারিয়ে গেছে তুমি শুধু আছো
ঘিরে রেখেছো হে ঈশ^র আমাকে!










