দোহার উপজেলা নির্বাহী অফিসারের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগঞ্জ (ঢাকা) :: ঢাকার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এ,এফ,এম ফিরোজ মাহমুদ নাঈমকে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত কাল সকাল হতে শুরু হয়ে আজ বিকেল পর্যন্ত বিদায়ী অতিথি (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

ফিরোজ মাহমুদ কে মন্ত্রিপরিষদ বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করেছে। গতকাল বুধবার প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু ফতেহ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।প্রজ্ঞাপনের আদেশ জারীতে গত কাল বৃহস্পতিবার তার শেষ কর্মস্থল দোহার উপজেলা নির্বাহী অফিসার হিসাবে।

প্রসঙ্গত, গত ২০২০ সালের ১৮ জুলাই দোহার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এএফ এম ফিরোজ মাহমুদ নাঈম দোহারে যোগদান করেন। তিনি এর আগে মানিকগঞ্জ শিবালয় উপজেলার ইউএনও হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনেক সুনাম অর্জন করেন। সম্প্রতি তিনি দোহার উপজেলায় তার কাজের কৃতিত্ব দেখিয়েছেন। যার ফলস্রুতিতে দোহারের মানুষের ভালবাসার অস্রুজল ও ফুলের সুভাষে ভাসলেন।

তার কর্মস্থলে শেষ কর্ম দিবসের পর দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে এ এফ এম ফিরোজ মাহমুদ নাঈমকে বিদায় সংবর্ধনা দেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, মুক্তিয়োদ্ধা কমান্ড, দোহার পৌরসভা, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবিন্দ, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক সংগঠন , দোহার প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দগণ।

দোহার উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো.ফজলে রাব্বি’র সঞ্চালনায় এবং দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা,দোহার উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ সুজাহার বেপারী, মোঃ সুরুজ আলম সুরুজ দোহারের ৫ টি ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যান, জয়পাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, মালিকান্দা স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ অজয় কুমার, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী, জয়পাড়া বেগম আয়েশা পাইলট বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম, ড্যাফোডিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.এরশাদ হোসেন,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহম্মেদ,প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি নিরুপম গুহ চঞ্চল, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক-ই-আজম,ইউসুফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন,দোহার উপজেলা আনসার ও ভিডিপির কমান্ডার সালেহা খাতুন সহ দোহার উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। দোহার প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান টিপু, দৈনিক আগামীর সময়ের সহ-সম্পাদক আবুল হাসেম ফকির, সাংবাদিক ও নাট্যকার শেখ সেলিম, দৈনিক খোলা কাগজের মহিউল ইসলাম পলাশ ও দৈনিক আমার সময়ের মাকসুমুল মুকিম এর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট দেওয়া হয়।

You might like