

একুশ মানে
একুশ মানে-
রফিক, জব্বার, বরকতের
রক্তে ভেজা মাস।
একুশ মানে-
সন্তান হারা মায়ের দীর্ঘশ্বাস।

একুশ মানে-
স্বামী হারানো বুধুর হাহাকার।
একুশ মানে-
ভাইয়ের আদর পাওয়ার অপেক্ষা।
একুশ মানে-
অ-আ, ক-খ বর্ণমালার ঝুড়ি।
একুশ মানে-
ছোট্ট শিশুর হঠাৎ হামাগুড়ি।
একুশ মানে-
বাবাকে দেখার বড্ড ভীষণ স্বাদ।
একুশ মানে-
জমিতে নতুন ফসলের আবাদ।
===দ্ধ===
ফেব্রুয়ারি’র ১৭ তারিখ
ফেব্রুয়ারি’র ১৭ তারিখ
ভোর বেলারই খবর
‘মা’-আমার নেই যে আর
মা’র নাকি হবে কবর।
পাড়া-পড়শি, আত্মীয়-স্বজন
কেউ রইলো না বাকি
সবার মুখে একই কথা
কেমনে দিলা ফাঁকি!
এই খবর ছড়িয়ে গেল
দেশ-দেশান্তরে,
‘মা’-আর আমার আসবে না ফিরে
‘মা’-গিয়েছে মরে।
‘মা’-আমার নিয়ে চির বিদায়
‘মা’-গিয়েছে অচীন পুরে।










