

রাকিবুল হাসান, মনপুরা সংবাদদাতা :
মনপুরায় দীর্ঘ ১০ বছর পর ৮শ ভুমিহীনদের কৃষি খাসজমির দখল বুঝিয়ে দিচ্ছেন ভুমি বন্দোবস্ত কমিটি। মনপুরার মুল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন চর সোনারচর ও চর নজরুল ২০১২ সালে ৮শ ভুমিহীন পরিবারের মাঝে জমি বন্দোবস্ত দিয়েছেন ভুমি বন্দোবস্ত কমিটি।

দীঘদিন বন্দোবস্ত পাওয়া ভুমিহীন পরিবার তাদের দখল বুঝে পায়নি। দখল বুঝে পাওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ২ নম্বর হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব নিজামউদ্দিন হাওলাদার নের্তৃত্বে ভুমি বন্দোবস্ত কমিটি কৃষি খাসজমির দখল সরজমিনে বুঝে দেওয়ার কার্যক্রম শুরু করেন।
তারই ধারাবাহিকতায় শুক্রবার ও শনিবার সোনারচর ও চর নজরুল বন্দোবস্ত পাওয়া ভুমিহীনদের নিয়ে জমির দখল বুঝিয়ে দিচ্ছেন ভুমি বন্দোবস্ত কমিটি। জমির দখল বুঝে পেয়ে খুব খুশি ভুমিহীন পরিবার।
কৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়া ভুমিহীন পরিবারের মাঝে জমির দখল বুঝে দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শামীম মিঞা, ২ নম্বর হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ নিজামউদ্দিন হাওলাদার, ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ অলিউল্লাহ কাজল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বার, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
জমির দখল বুঝে পেয়ে খুব খুশি সুলতান আহম্মদ মাঝি, মোঃ কাজল, মোঃ মামুন বলেন দীঘদিন আমরা আমাদের নামে বন্দোবস্ত দেওয়া জমি দখল বুঝে পায়নি। এখন ইউএনও স্যার ও চেয়ারম্যান আমাদের জমির দখল সরজমিনে মেপে বুঝিয়ে দিয়েছেন। আমরা এখন জমি চাষাবাদ করতে পারব।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা বলেন, কৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়া ভুমিহীন পরিবারগুলোর মধ্যে জমির দখল বুঝিয়ে দিচ্ছি। সোনারচর ২০ পরিবারের মধ্যে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। চর নজরুল ৮শ ভুমিহীনদের মাঝে জমির দখল বুঝিয়ে দেওয়ার জন্য সীমানা নির্ধারণ করা হয়েছে। জমির দখল বুঝিয়ে দেওয়ার কাজ চলছে। পর্যায়ক্রমে সকল চরে বন্দোবস্ত পাওয়া ভুমিহীনদের জমির দখল বুঝিয়ে দেওয়া হবে।










