

জিএম মুছা :
কোকিলের মিষ্টি সুরের গান শুনলেই বুঝি, বসন্ত এসেছে পলাশ- কৃষ্ণচূড়া ফুটলেই একুশের গান শুনি, সাদা মাটির গন্ধ শুঁকে বলতে পারি এ যে আমার মাতৃভূমি সোনার বাংলাদেশ।

সোনা ফলা উর্বর মাটির ধূলিকণা বালি গায়ে মেখে, নিয়ন আলোয় চেয়ে দেখি মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে, প্রিয় স্বাধীনতার পতাকা সবুজের মাঝে লাল সূর্যটা এখানে পুবালি বাতাসে দোল খায়, পাখির কূজনে কৃষাণ-কৃষাণীর গেয়ে ওঠা আপন মনে শুধু ময় নবান্নের মধুর সংগীতে।
মাটির গহব্বরে বাঙালির অস্তিত্ব জুড়ে হৃদয়ের আখরে লেখা আছে, বুকের তাজা রক্ত ঋন। উর্বর করেছে সজীব করেছে বিশ্বভুবনে মাতৃভাষার শির।










