জয়পাড়া কলেজে শ্রদ্ধা নিবেদন

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহারের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ জয়পাড়া কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সকালে প্রভাতফেরির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয় পরে কলেজে এসে শহীদবেদিতে শ্রদ্ধানিবেদন করা হয়।

এ সময় কলেজ পিন্সিপাল মোঃ সিদ্দিকুর রহমান, তাপস কুমার নন্দী সহ কলেজের অন্যান্য অধ্যাপক ও কলেজ ছাএলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

You might like