

মাকসুমুল মুকিম :
ঢাকার দোহার উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ১৯৫২ এর ভাষা আন্দোলনে সকল ভাষা শহিদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন দোহারের ৫ টি ইউনিয়ন পরিষদের নব নিবাচিত চেয়ারম্যানগণ।

রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন শহিদ মিনারে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করার পর ই তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চৌকদার, কুসুমহাটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কাদের মন্ডল, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোঃ তৈবুর রহমান তরুন, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সহ আরো অনেকে।










