

মাকসুমুল মুকিম :
ঢাকার দোহার উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ১৯৫২ এর ভাষা আন্দোলনে সকল ভাষা শহিদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন শহিদ মিনারে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের অন্যান্য সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুল কলেজ, পৌরসভা ও অন্যান্য রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।










