
ক্ষুদীরাম দাস :
মেয়েটির জন্যে ফুল ছিলো ঔ বাগানে
ভুল হয়নি তার, ঠিকই ছিলো মনে
মেয়েটি ছিলো ছেলেটির অপেক্ষায়
ভালোবাসার ভঙ্গিমায় আড়চোখে তাকায়।

ঐ মেয়ে মরে যাবে তুমি প্রেমে পড়ো না
পরের গল্পটি অনেকেরই জানা।
বাগানের ফুলগুলো মরে গেছে, পচে গেছে
মািটতে পড়েছিলো দেখেছি মাটিতেই মিশে গেছে,
হয়তো ফুলগুলো চলে গেছে কোনো এক বর্ষায় ভেসে
হয়তো সেদিনই ছেলেটিকে বন্দী করলো মেয়েটি হেসে।
বাগানের ফুলগুলোর দুঃখ আছে মেয়েটির মতো
চোখে চোখ রাখি খেলে ওরা, ইস ওরা পারেও কতো।
দু’টি হৃদয়ে ভালোবাসা জড়িয়ে গেলে
প্রেমিক প্রেমিকা পরস্পরে আবিস্কার করে!
পরস্পরে গাল ছুঁয়ে দেখে!
পরস্পরে হাত ধরে হাঁটে!
পরস্পরে আরো কাছে আসে!
মেয়েটির জন্যে ফুল
ফুল যে ভালোবাসা জাগায়
মেয়েটা কতো হেসেছিলো
আহা! কতো হেসেছিলো
বাগানের ফুলগুলো দেখেছিলো আহারে!










