

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদায় “জীবনের আহ্বান” এই শ্লোগানকে সামনে রেখে অংকুর ফাউন্ডেশন মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশ জন প্রতিবন্ধীকে একুশটি হুইলচেয়ার বিতরণ করে। গতকাল সোমবার দুপুরে পাথরাজ সরকারি কলেজের সাংস্কৃতিক মঞ্চে একুশ জন প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার তুলে দান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, পাথর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, বোদা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোখলেছার রহমান জিল্লু, অংকুর ফাউন্ডেশন চেয়ারম্যান খাইরুল হাসান সিফাত, প্রধান শিক্ষক রবিউল আলাম সাবুল, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, মো. মিরাজ ইসলাম মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
অংকুর ফাউন্ডেশন চেয়ারম্যান খাইরুল হাসান সিফাত জানান, আগামীতেও আমার এই ফাউন্ডেশন জনকল্যাণ ও জনহিতকর কাজ পরিচালনা করে যাবে।










