

স্বরূপকাঠী প্রতিনিধি :
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি স্বরূপকাঠি উপজেলা শাখার প্রবীন সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম (৮০) বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেছেন। সোমবার রাতে তার ঢাকার বাসায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিন পুত্র ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার জোহর নামাজ বাদ স্বরূপকাঠি উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে জানাজা শেষে ইউএও মোঃ মোশারেফ হোসেন ও থানার ওসি আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। পরে আব্দুল হাকিমকে (সৌদি হাকিম) পৈত্রিক বাড়ি মাহমুদকাঠি গ্রামে দাফন করা হয়।










