

রাকিবুল হাসান, মনপুরা সংবাদদাতা :
মনপুরা মানুষের প্রাণের দাবি ছিলো নদী ভাঙ্গন রোধ।সেই দাবি বাস্তবায়ন হতে চলছে। মঙ্গলবার(২২ ফেব্রুয়ারী) ভোলার চরফ্যাসন-মনপুরায় মেঘনার ভাঙ্গনরোধ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

নদী ভাঙ্গন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯২ কোটি ৭০ লক্ষ টাকা। যার মধ্যে মনপুরায় ১ হাজার ১৫ কোটি ৭০ লক্ষ টাকা ও চরফ্যাসনের মুজিবনগর ইউনিয়নে ৭৭ কোটি টাকা।
একনেক সভায় নদীভাঙ্গন রোধ প্রকল্পটি পাস হওয়ার খবরে মনপুরা উপজেলায় ভাঙ্গন কবলিত এলাকার মানুষের মাঝে বইছে খুশির জোয়ার।
মঙ্গলবার একনেক বৈঠকে মনপুরা ও চরফ্যাসনের মুজিবনগরে ভাঙ্গন রোধে গৃহীত প্রকল্পটি অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয়রা জানান, মেঘনার অব্যাহত ভাঙ্গনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে মনপুরার বিস্তীর্ণ এলাকা। এতে ভিটে মাটি হারিয়ে ভূমিহারা হচ্ছে হাজার হাজার মানুষ। প্রতিনিয়ত জোয়ারের পানিতে ভাসে নদীতীরের বাসিন্দারা। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঘর-বাড়ি, কৃষি জমি, বাজার, স্কুল-কলেজ, মাদরাসা, সড়ক ও বিভিন্ন সরকারি-বেসরকারি অবকাঠামো রক্ষা করা হবে।
এই খবর প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব(এমপি) কে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট দিয়েছেন অনেক।
এদিকে মনপুরা উপজেলা আ’লীগের পক্ষে মাইকিং করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি জ্যাকবের প্রতি কৃতজ্ঞা জানিয়ে আনন্দ মিছিল করে উপজেলা আ’লীগ।
এদিকে (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সিরাজগঞ্জ বাজার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব অলিউল্লাহ কাজল ইউনিয়ন ব্যাপী আনন্দ মিছিন করেন।
সন্ধ্যায় ৭টায় বাংলাবাজার উপজেলা আ’লীগ এর সাধারণ সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন মিয়া নের্তৃত্ব একটি আনন্দ মিছিল বাহির হয়। এছাড়া সন্ধ্যা উপজেলা ফকির হাট,ও ১নং মনপুরা ইউনিয়নে আন্দন মিছিল করেন সর্বস্তরের মানুষ।
স্থানীয়রা জানান, মেঘনার অব্যাহত ভাঙ্গনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে মনপুরা বিস্তীর্ত এলাকা। এতে ভিটে মাটি হারিয়ে সর্বহারা হচ্ছে হাজার হাজার মানুষ।প্রকল্পটি বাস্তবায়ন হলে ঘর-বাড়ি, কৃষি জমি, বাজার, স্কুল-কলেজ, মাদরাসা, সড়ক ও বিভিন্ন সরকারি-বেসরকারি অবকাঠামো রক্ষা করা হবে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী জানান, নদী ভাঙ্গন প্রকল্পটি মনপুরা উপজেলা মানুষের প্রাণের দাবী। প্রকল্পটি পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি জ্যাকবের কাছে এই উপজেলার সাধারন মানুষ কৃতজ্ঞ থাকবে।










