

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে এক বর্ণাঢ্য শোভা যাত্রা শুরু হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা কামারুন কবির নিপুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।










