

রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি :
ভােলার বিছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যােগে শুক্রবার জাতীয় দুর্যােগ প্রস্তুতি দিবস ২০২৩ পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে ভুমিকম্প ,অগ্নিকান্ড মহড়া, অগ্নিনির্বাবক সচেতনতা, র্যালী ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
“ স্মাট বাংলাদেশের প্রত্যয,দুর্যােগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে অফির্সাস ক্লাব চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে অফির্সাস ক্লাব কার্যালেয় আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
আলােচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মােঃ ইলিয়াস মিয়া। সভায় বক্তব্য রাখেন হাজিরহাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মােঃ নিজামউদ্দিন হাওলাদার, উপজেলা পল্লীউনয়ন কর্মকর্তা মােঃ মাহতাবউদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট টিম লিডার মােঃ কামরুল হাসান,প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক ছালাহউদ্দিন, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি সুবাস চদ্র দাস,কারিতাস মুক্তি-৩ প্রকল্পর জুনিয়র প্রোগ্রাম অফিসার অশােক কুমার রায় প্রমুখ।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজির হাট ইউনিট সিপিপি টিম লিডার মােঃ মােশারেফ হােসেন, সদস্য নুরুল ইসলাম ফরাজী, সিপিপি সদস্য সহ বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন, বিভিন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, ফায়ারসার্ভিস ষ্টেশনের কর্মকর্তাগন, সিপিপি নের্তৃবৃন্দ,যুবরেডক্রিসেন্ট নের্তৃবৃন্দ,এনজিও প্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলন।এছাড়াও কারিতাস মুক্তি -৩ প্রকল্পের উদ্যোগে দক্ষিণ সাকুচিয়া জাতীয় দুর্যােগ প্রস্ততি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।










