শেরপুরে ইসলামী ফাউন্ডেশন প্রায় সাড়ে ৯ শত মসজিদ ভিত্তিক শিক্ষা কেন্দ্রে গণশিক্ষা, সাক্ষরতা ও ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছে

কাকন সরকার, শেরপুরঃ

শেরপুরে ইসলামী ফাউন্ডেশনের ৯২৮ টি মসজিদ ভিত্তিক শিক্ষা কেন্দ্রে শিশুদের প্রাক-প্রাথমিক গণশিক্ষা, বয়স্কদের সাক্ষরতা এবং কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছে।

২২ মার্চ বুধবার ইসলামী ফাউন্ডেশনের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় এ তথ্য জানানো হয়। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম মোহাইমোনুল ইসলাম এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল আহমেদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদরাসার মোহতামিম আলহাজ্ব মাওলানা সিদ্দিক আহম্মেদ, ইদ্রিসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান, ঐতিহ্যবাহী মাই সাহেবা জামে মসজিদের ইমাম মাওলানা মোতাসিম বিল্লাহসহ ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিভিন্ন স্তরের ইমাম-ওলামেকেরাম, মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করা হয়।

You might like