

কাকন সরকার, শেরপুর :
১৪ ই এপ্রিল বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) কে সফল করার লক্ষে। ৩ এপ্রিল রোজ সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কনফারেন্স হলরুমে এক মত বিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সভাপতি সাহেলা আক্তার এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম,স্হানীয় সরকার উপপরিচালক তোফায়েল আহমেদ, সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডাঃমো ফজলুল হক, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমেল রিচেল,নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনূস,ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ,শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান,সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত।

এর আগে জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন এবারের নববর্ষ অতীতের চেয়ে ভিন্ন ভাবে শেরপুর বাসী যেন উদযাপন করতে পারে। সেজন্য রঙিন রূপে সাজিয়ে তুলতে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা, শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ভিন্নধর্মী মেলা আয়োজন থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শেরপুর রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ, রেড ক্রিসেন্ট এর নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।










