গীতি কবিতা : এলোরে এলো পবিত্র রমজান এলো

কথাঃ জিএম মুছা

এলোরে এলো পবিত্র রমজান এলো
সারা দুনিয়াব্যাপী সাড়া পড়ে গেল।।

চারিদিকে খবরের খুশবু ছড়ালো
এলোরে সিয়াম সাধনার মাস এলো
মাপ পাবে সকলে সংযম করলে
অনেক খুশির খবর নিয়ে পবিত্র রমজান এলো।।ঐ

চক্ষু কান নাসিকা কাম ক্রোধ লোভ লালসা
বন্ধ করো পানাহার জিহ্বা কর হেফাজত
সওয়াব তুমি পাবে বেশুমার
আখেরাতের চিন্তা করো সত্য সঠিক পথে চলো।।ঐ

বেশি বেশি আমল করো
গরিব দুঃখীর দান করো
রাখলে রোজা একিন দিলে
বেশি বেশি সওয়াব হবে
ধুয়ে মুছে যাবে সব মনের কালো।।ঐ

তাং ২৮(০৩)২০২৩ ইং

You might like