স্বরূপকাঠিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী উপজেলা প্রতিনিধি :
স্বরূপকাঠিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ট্যাব (ট্যাবলেট) বিতরণ করা হয়েছে।

উপজেলার ৫৯ টি মাধ্যমিক স্তরের বিদ্যালয় ও মাদ্রাসায় ৩৫৪ টি ট্যাব বিতরণ করা হয়।

সোমবার দুপুরে সরকারী স্বরূপকাঠি পাøট মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউএনও মো মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পরিসংখ্যান ব্যুরো পিরোজপুরের উপ পরিচালক আব্দুর রাজাক, উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, সরকারী স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. কামাল হোসেন, প্রধান শিক্ষক মো. সামসুল আলম প্রমুখ।

You might like