

সোহেল আহমেদ ভূঁইয়া :
প্রতিবছরের নেয় এবছরও হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো।

আজ ১৮.০৪.২০২৩ইং, রোজ – মঙ্গলবার, হোসাইনী নগর এলাকায় একশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো। গত কয়েকদিন ধরে সে সমস্ত গরিবদের মাঝে তারা কার্ড বিতরণ করেন। যারা কিনা ঈদের জন্য ভালো কিছু ক্রয় করতে পারেন না।হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী সোহেল রানার সাথে কথা জানা গেলো, তারা গত কয়েক বছর ধরে ঈদ সামগ্রী বিতরণ করে আসছে।
তিনি বলেন, তারা সকলের অর্থ সংগ্রহ করে এভাবেই সাহায্য করে থাকেন। এই সংগঠনে ছাত্র, ছাত্রী, চাকুরীজীবি, ব্যবসায়ী, শিক্ষক এবং প্রবাসীদের সাহায্য সহযোগিতা করে থাকেন। গত বছর তারা প্রায় ৫০টি পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী দিয়েছেন। এবার তারা প্রায় ১০০ পরিবারের মাঝে বিতরণ করবেন।
হোসাইনী নগর এলাকাবাসীদের সাথে আলাপকালে জানা যায়, এই হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাব সব সময় চেষ্টা করে সমাজের অসহায়দের পাশে দাঁড়াতে।
এসময় উপস্থিত ছিলেন, এই ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক সুহেল খান, সদস্য সোহেল আহমেদ ভূঁইয়া, মোঃ বসির মিয়া, আশরাফুল ইসলাম খান, আহসান শাহরিয়ার আকিব, আসমা, রনি, তানভীর হোসেন সুমন সহ এলাকার অনেক গণমান্য ব্যক্তিবর্গ।










