জলি খান আন্তর্জাতিক আইকনিক স্টার এওয়ার্ডে মনোনীত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ :

ঢাকার দোহারের বীরমুক্তিযোদ্ধার কৃতি সন্তান, দোহার নবাবগঞ্জর গর্ব, সাবেক ঢাকা জেলা মহিলা আওয়ামীলীগ এর সভাপতি, বর্তমানে চলমান রমজানে বিভিন্ন স্বনামধন্য টিভি চ্যানেলের রন্ধন শিল্পী, মিডিয়া ব্যাক্তিত্ব জয়নব বেগম জলি খান আন্তর্জাতিক আইকনিক স্টার এওয়ার্ডে মনোনীত হয়েছেন।

কলকাতা কলা মন্দিরে অডিটরিয়ামে হতে চলেছে এই এওয়ার্ড অনুষ্ঠান। সেখানেই আমন্ত্রণ জানিয়েছেন জয়নব বেগম জলি খানকে। আগামী ২৮ এপ্রিল এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। আইকনিক স্টার এওয়ার্ড গ্রহন করতে আগামী ২৭ এপ্রিল সেখানে গিয়ে পৌছাবেন এবং ২৮ এপ্রিল অনুষ্ঠানে যোগদান করবেন মিডিয়া ব্যাক্তিত্ব জয়নব বেগম জলি খান।

এ বিষয়ে তার কাছে একটি আইকনিক স্টার এওয়ার্ড এর ফাউন্ডার ও চেয়ারম্যান পিয়াল হোসেনের কাছ থেকে একটি লিখিত দরখাস্ত এসে পৌঁছেছে।

সেখান থেকে জানা যায়, বাংলাদেশের স্বনামধন্য রন্ধন শিল্পী ও নারী উদ্যোক্তা জয়নব বেগম জলি খান। দুই বাংলার সেরা তারকা ও ব্যাক্তিদের নিয়ে ৪র্থ আইকনিক স্টার এবং বিজনেস এওয়ার্ড ২০২২ এবারের আসরে বাংলাদেশের রন্ধন সেক্টরে বিশেষ অবদান রাখার জন্য এবং বাংলাদেশের নারীদের রন্ধন পেশা হিসাবে গ্রহন করে দেশ তথা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য উদিয়মান নারী উদ্যোক্তা এবং রন্ধন শিল্পী ক্যাটাগরীতে জয়নব বেগম জলি খানকে মনোনীত করা হয়।

এ বিষয়ে জয়নব বেগম জলি খান বলেন, আমি অাসলে কাজ কি পুরস্কার পাওয়ার জন্য না। আমি কাজ করি মানুষের জন্য। মানুষের ভালোই আমার ভালো মনে করি । সেই ভালো কাজের জন্য পুরস্কৃত হলে কাজ করতে আরও ভালো লাগে। আমি ধন্যবাদ জানায় আইকনিক স্টার এওয়ার্ড কতৃপক্ষ ও ফাউন্ডার চেয়ারম্যান পিয়াল হোসেন ভাইকে আমাকে এই এওয়ার্ডে আমাকে মনোনীত করার জন্য। সেই সাথে আমি দোহার নবাবগঞ্জ সন্তান হিসেবে গর্বিত তাই দোহার নবাবগঞ্জবাসীকে ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

You might like