দোহারে পথচারীদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ :

ঢাকা দোহার উপজেলার জয়পাড়া কলেজ ছাত্রলীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায়-দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সোমবার বিকালে দোহার উপজেলার জয়পাড়া কলেজ মোড়ে জয়পাড়া কলেজ ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের সভাপতি মোঃ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক সাঈফ হোসেন এর নেতৃত্বে অসহায়-দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন।

এ সময় ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র মোঃ আলমাছ উদ্দিন, জয়পাড়া কলেজে অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান সহ আরো অনেকে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার কাউন্সিল মোঃ শুক্কুর হোসেন, উদয় চোক্দার, পাপেল মাহমুদ নিজাম,দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সেক্রেটারি আব্দুর রহমান শান্ত, পৌরসভার ছাত্রলীগের সভাপতি আলামিন হোসাইন বাধন, সম্পাদক জুবায়ের সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

You might like