বিডি ক্লিন দোহার পরিবার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)

ঢাকার দোহার উপজেলা দোহার জেনারেল হাসপাতালের ৬ষ্ঠ তলায় ইফতার মাহফিল ও জয়পাড়া থানার মোড় এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

পবিত্র মাহে রমজান রহমত ও বরকতময় একটি মাস। এই মাসটি সকলের মাঝেই আনন্দের প্রভাব সৃষ্টি করে। সারাদিন রোজা রাখার পরে সবারই ইচ্ছে থাকে পরিবার নিয়ে বসে একসাথে সাধ্যানুযায়ী ভালো ইফতার করার।

এই অনুভূতি নিয়েই বিডি_ক্লিন_দোহার পরিবার উদ্যোগ নিয়ে সমাজের খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষদের সাথে নিয়ে একসাথে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত সোমবার(১৭ই এপ্রিল) বিকাল ৪ঘটিকায় বিডি_ক্লিন_দোহার এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলার বিডি ক্লিন এর সমন্বয়ক মুরাদ হোসেন পাপ্পু, সহ-সমন্বয়ক কাউসার আহমেদ বিপ্লব,লজিস্টিক সমন্বয়ক সাগর চোকদার,আইটি এন্ড মিডিয়া সমন্বয়ক হাসান মাহমুদ,অন্যতম সদস্য যেবুন্নেসা খানম, দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান সানি।

You might like