

স্টাফ করেসপন্ডেন্ট :
হাফেজদের সর্ববৃহৎ অনলাইন প্লাটফর্ম। হাফেজদের মিলনমেলা ফেসবুক গ্রুপের উদ্যোগে চাঁদপুর জেলার হাফেজদের নিয়ে মিটআপ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের ৩য় বৈশাখী রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওস্তামুল হুফফাজ মাওলানা আলী আহমদ শেখ, ডাঃ সাইফুল ইসলাম সোহেল, কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান, হাফেজ মোসাদ্দেক আল আকিব।
হাফেজ মাওলানা মোঃ মাইনুল হাসান ও হাফেজ গোলাম রাব্বির যৌথ সঞ্চালনায় এসময় চাঁদপুর জেলা ও বিভিন্ন উপজেলার হাফেজগণ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষ হাফেজ তৈরির জন্য চাঁদপুরে হুফফাজ প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার সিদ্ধান্ত তুলে ধরেন। যাতে করে এই ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এখান থেকেই আগামী দিনে দক্ষ হাফেজ তৈরি হবে এবং তারা দেশ-বিদেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।








