প্রয়াত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রব সিকদারের স্মরণে শোকসভা 

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের প্রয়াত ইউপি চেয়ারম্যান,ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের স্মরনে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপজেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে সভায় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, পৌর মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ সহিদ উল আহসান, সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, ইউ পি চেয়ারম্যান মো. হুমাউন কবির, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ ও মরহুমের ছেলে মো. হাসিবুর রহমান রাসেল প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

You might like