দোহারে কালবৈশাখী ঝড়ে গাছের চাপায় কিশোরের মৃত্যু

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ :

দোহারে কালবৈশাখী ঝড়ে গাছের চাপায় মো. ইয়াসিন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর বন্ধুদের সাথে মোটরসাইকেলযোগে উপজেলার মুকসুদপুর ডাকবাংলো এলাকায় ঘুরতে গিয়ে এদূঘটনা ঘটে। নিহত ইয়াসিন উপজেলার মইতপাড়া গ্রামের কাতার প্রবাসী শেখ বাচ্চু মিয়ার ছেলে এবং মধুরখোলা উচ্চ বিদ্যালয়ের

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ইয়াসিন তার বন্ধুদের সাথে মোটরসাইকেলযোগে উপজেলার মুকসুদপুর ডাকবাংলো এলাকায় ঘুরতে যায়। হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে তারা একটি গাছের নিচে আশ্রয় নেয়। এ সময়ে প্রচন্ড বাতাসে গাছের একটি অংশ ইয়াসিনের উপর ভেঙ্গে পড়ে তাকে চাপা দেয়।

এ ঘটনায় ইয়াসিনের সাথে থাকা তার দুই বন্ধু ও আহত হয়। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইয়াসিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ইয়াসিনের মৃত্যু হয়।

পাশাপাশি কালবৈশাখী ঝড়ের করলে পড়ে উপজেলার পল্লী বিদ্যুতের ৮/১০ বিদ্যুৎ সঞ্চালনের খুটি ভেঙ্গে পড়ে।এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দোহার উপজেলা।এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার নারিশা,সুতারপাড়া ইউনিয়নের আংশিক এলাকা এখন বিদ্যুৎ বিহীন রয়েছে।

এ বিষয়ে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি।আমরা বিষয়টি জানতে পেরেছি।

You might like