

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ মে (সোমবার) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক, পঞ্চগড়ের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।
পরে জেলা অডিটোরিয়ামে মহান মে দিবস উদযাপন উপলক্ষ্যে “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস,এম, সিরাজুল হুদা পিপিএম।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র জাকিয়া খাতুন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রমিক সংগঠণের নেতা-কর্মীগণ।











