দোহার উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ : ঢাকার দোহার উপজেলার আওয়ামী লীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষনার পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কার্য নির্বাহী পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার দোহার পৌরসভার সালমান এফ রহমান অডিটোরিয়াম রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুনদেরকে ফুল দিয়ে বরণ করে নেন দোহার উপজেলার চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন। পরে বিভিন্ন ইউনিয়নের নেতারা কর্মীরা থানা কমিটির সভাপতি ও সেক্রেটারিকে ফুলদিয়ে বরণ করে নেন।

দোহার উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী সঞ্চলনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দোহার উপজেলার পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন।

সভাপতির বক্তব্যে মোঃ আলমগীর হোসেন বলেন, নতুন কমিটির সবাইকে দলের কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান। আগামী নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত ককরার জন্য নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন।

তিনি আরো বলেন, সরকারের এই উন্নয়নকে তরান্বিত করতে অতীতের মতই দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, নতুন কমিটির সকল নেতাকর্মীরা,বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার, মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ হান্নান, রায়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

published on: May 2, 2023 at 18:28

You might like