বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মনপুরা নিবন্ধিত জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ 

মনপুরা প্রতিনিধি :
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরের নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোলার মনপুরা উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার(২মে) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মাঠে জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে আয় বর্ধক উপকরন বকনা বাছুর লটারীর মাধ্যমে বিতরন করা হয়।

ইলিশ মাছ আহরণ কারী উপজেলার ৪টি ইউনিয়নের ৫০ জন জেলেকে এ বকনা বাছুর প্রদান করা হয়।সরকার জাটকা সংরক্ষন মৌশুমে মাছ আহরণ বন্ধ রাখার লক্ষ্যে, বিকল্প কর্ম সংস্থান তৈরির জন্য উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম করা হয়।

জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, কৃষি অফিসার আহসান তাওহীদ, মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন প্রমুখ।

এই সময় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেরা স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

মনপুরা নিবন্ধিত ১০ হাজার ৫শত জেলের মধ্যে এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে বিকল্প কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ প্রদান ও উপকরণ বিতরণ করা হবে।

You might like