বাজুস চাঁদপুর জেলা শাখার নির্বাচনে সভাপতি পদে শেখ মোঃ বিল্লাল হোসেনের মনোনয়ন উত্তোলন

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর :
দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন (বাজুস) চাঁদপুর জেলা শাখার আগামী ২০২৩-২০২৫ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে জনপ্রিয় সভাপতি প্রার্থী বিসমিল্লাহ্ গিন্নি গোল্ড জুয়েলার্স ও শেখ জুয়েলার্স প্রোপাইটর শেখ মোঃ বিল্লাল হোসেন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

তিনি শনিবার ৬ মে সন্ধ্যায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান হাবিব এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো গতকাল ৭ মে রাত ৮টা পর্যন্ত। প্রত্যাহারের শেষ তারিখ আজ ৮ মে রাত ৯ টা পর্যন্ত। মনোনয়ন পত্র যাচাই বাছাই ও চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ৯ মে রাত ৮ টায়। নির্বাচনী প্রচারণা শুরু ১০ মে থেকে ১৬ মে রাত ১২ টা পর্যন্ত।

উক্ত নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ মে সংগঠনের ১১ টি পদের বিপরীতে ১৩০ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাজুস চাঁদপুর জেলা শাখার নির্বাচনে সভাপতি প্রার্থী শেখ মোঃ বিল্লাল হোসেন সকল ভোটার ও সমর্থকদের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

ক্যাপশন: বাজুস চাঁদপুর জেলা শাখার নির্বাচনে সভাপতি পদে শেখ মোঃ বিল্লাল হোসেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান হাবিব এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

You might like