

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতাঃ
ফরিদগঞ্জে মোটর সাইকেল ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে ইব্রাহিম গাজী (৪০) নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।
ফরিদগঞ্জ পৌর সদরের কাছিয়াড়া এলাকায় সোমবার রাতে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার শিকার ট্রাক-মোটর সাইকেল জব্দ করে থানা পুলিশ। ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত ইব্রাহিম গাজী উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর এলাকার বাশু গাজীর ছেলে।

দূর্ঘটনার শিকার ইব্রাহিম কাছিয়াড়া এলাকায় শ্বশুর বাড়ী থেকে মোটর সাইকেল চালিয়ে একই এলাকার সিরাজ সুপার মার্কেট’র সামনে আসলে পিছনের দিক থেকে দ্রæত গতিতে আসা বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। পথচারীরা ইব্রাহীম গাজীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে ইব্রাহীম গাজীর মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল থেকে বালুবাহী ট্রাক-মোটর সাইকেল জব্দ করা হয়েছে।










