ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হলেন ড. মোহাম্মদ হাসান খান

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর :
চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হলেন অধ্যক্ষ. ড. মোহাম্মদ হাসান খান। ১০ মার্চ ২০২৩ তারিখে প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া। গত বুধবার ২.৩৭.১৩.০০০.২১২.৩৫.২৩.৪৩৬৬ স্বারকে প্রজ্ঞাপন জারি করা হয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা- ২০০৯ ধারা এর ৯ ধারা অনুযায়ি উহার প্রথম – সভা অনুষ্ঠানের তারিখ হতে পরবর্তি দুই (০২) বছরের জন্যে ২৯ (৩) ধারা অনুযারি অনুমোদন দেওয়া গেলো। প্রজ্ঞাপন কার্যকরের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে প্রথম সভা করতে বলা হয়েছে।

উল্লেখ্য: অধ্যক্ষ. ড. মোঃ হাসান খান বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সম্মানিত সদস্য, শিক্ষানুরাগী ও সমাজসেবক। তিনি চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের সাপদী গ্রামের কৃতি সন্তান।

You might like