ফরিদগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুলেল শুভেচছা জানিয়েছেন চাঁদপুর সময় পরিবার।

রবিবার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ পাঠান, বর্তমান সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাধারন সম্পাদক আব্দুস সোবাহান লিটন, নবনির্বাচিত সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আনিছুর রহমান সুজন, গাজী মমিন, জসীমউদ্দীন, জাকির হোসেন, শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় চাঁদপুর সময়ের প্রধান সম্পাদক বলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রেসক্লাব নবনির্বাচিত কমিটি পূর্বের সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। এবং সাংবাদিকদের কল্যাণে পূর্বের ন্যায় নিবেদিত থাকবেন। সারা দেশে গণমাধ্যম কর্মী নির্যাতনের বিরুদ্ধে এবং সাংবাদিকতার উন্নয়নে ভূমিকা রাখবেন।

You might like