

নিজস্ব প্রতিবেদক :
হাইমচর উপজেলার রিমু পোল্ট্রি ফিড নামীয় প্রতিষ্ঠানের মালিক মাও. মো. মহসিন খানের সাথে অন্য ব্যবসায়ীর লেনদেনের টাকার বিষয়ে সমাধানের নাম করে কথিত মানবাধিকার কর্মী গাজী রহমত উল্যাহ (৫২) প্রতারণা করায় ১ বছর ৬ মাস সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার (১৯ জুন) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদ আলম এই রায় দেন।
কারাদন্ড প্রাপ্ত আসামী গাজী রহমত উল্যাহ হাজীগঞ্জ উপজেলার পালিশারা গ্রামের মৃত আ. বারীর ছেলে। প্রতারণার শিকার বাদী মাও. মো. মহসিন হাইমচর উপজেলার ছোট ল²ীপুর গ্রামের মৃত আ. ছাত্তারের ছেলে এবং তিনি রিমু পোল্ট্রি ফিড নামীয় প্রতিষ্ঠানের স্বত্ত¡াধিকারী।










